মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জেরিন চা বাগান এলাকার মন্দির থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং এ ঘটনায় রহমত আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রহমত আলী উপজেলার রাধানগর গ্রামের আজমল আলীর ছেলে।

শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, সোমবার ১১ আগস্ট ভোর রাতে জেরিন চা বাগানের ১ নম্বর লাইনস্থ সার্বজনিন দূর্গা মন্দিরে চুরি সংঘঠিত হয়। এসময় চোর মন্দিরের ভিতর থেকে প্রতিমার কাপড়, ককশিটের তৈরী কিছু জিনিসপত্র ও একটি পর্দা চুরি হয়।

ঘটনার অভিযোগ পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ অভিযান চালিয়ে মন্দিরের মালামাল উদ্ধার করে এবং রহমত আলীকে গ্রেপ্তার করে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে করাগারে প্রেরণ করা হয়েছে।