মো: আলী শোভন, কুলাউড়া (মৌলভীবাজার):

মৌলভীবাজার-০২ (কুলাউড়া) আসনে বিএনপি নেতা অ্যাডভোকেট আবেদ রাজাকে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে স্থানীয় ডাকবাংলো মাঠে আমরণ অনশন কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এ অনশন কর্মসূচিতে বিকেল ৫টার দিকে উপস্থিত হন অ্যাডভোকেট আবেদ রাজা।

অনশনস্থলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, অ্যাডভোকেট এএনএম খালেদ লাকি, বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন, অলিউর রহমান চৌধুরী শিবলু, শ্রমিক দল নেতা ইঞ্জিনিয়ার সিরাজ উদ্দিন বুলু, বিএনপি নেতা আশরাফ উদ্দিন চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর সুফিয়া রহমান, সেচ্চাসেবকদল নেতা আব্দুর রহমান’সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনশনস্থলে বক্তব্য রাখতে গিয়ে কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ১৫ বছরের আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন আবেদ রাজা। আন্দোলন করতে গিয়ে তিনি কারাবরণও করেছেন। অথচ আজ যাকে মনোনয়ন দেয়া হয়েছে, তিনি তখন লন্ডনে ভোগ-বিলাসে সময় কাটাচ্ছিলেন। আমরা দলীয় মনোনয়ন প্রত্যাহার করে আবেদ রাজাকে পুনর্বিবেচনার দাবি জানাই।

দলের একটি স্লোগান— জেল-জুলুম যার, মনোনয়নও তার কুলাউড়ায় কেন এর ব্যতিক্রম হবে।