চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচনে ‘হাসান আহমেদ জাবেদ প্যানেল’ পরিচিতি সভা
প্রকাশ: ৫:১৩ অপরাহ্ণ নভেম্বর ১৮, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধি:
দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচনে ব্যবসায়ী ঐক্য ফোরাম-সমর্থিত হাসান আহমেদ জাবেদ প্যানেল-এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টায় শ্রীমঙ্গলের একটি রেস্টুরেন্টের হল রুমে জমকালো আয়োজনে প্যানেলের পরিচিতি উপস্থাপন করা হয়।
প্যানেল প্রধান হাসান আহমেদ জাবেদ একে একে তার প্যানেলের সকল সদস্যের নাম ঘোষণা করে মঞ্চে পরিচয় করিয়ে দেন।
প্যানেলের সদস্যরা হলেন, মো. আব্দুল মুকিত, আবুল কালাম বেলাল, তোফায়েল আহমদ তুয়েল, সাইফুল ইসলাম টুটুল, হায়দার হোসাইন, আনিছুজ্জামান বায়েছ, এমরোজ আহমেদ, এমদাদুল হক এমাদ, হাফেজ আহমদ মাহফুজ, রাহিদ আহমেদ জাকির, হানিফ মোহাম্মদ খান, মো. দেলোয়ার হোসেন, সালমান আহমেদ জুমান, মির্জা সোহেল বেগ, প্রণব পাল, মো. রুবেল মিয়া ও মো. মশিক মোল্লা।
পরিচিতি অনুষ্ঠানে হাসান আহমেদ জাবেদ প্যানেলের পক্ষ থেকে ব্যবসায়ীদের কল্যানে বিভিন্ন প্রতিশ্রুতি দেন। তারা নির্বাচিত হলে প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবেন বলে জানান।
আগামী ১১ ডিসেম্বর (রবিবার) নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রহিম রিপন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিদ্দিকী, সদস্য মো. ইয়াকুব আলী, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, বিশিষ্ট চা-কর ও এম আর খান চা বাগানে স্বত্বাধিকারী মো. সিরাজুল ইসলাম চৌধুরী হারুনসহ অনেকেই বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।