শ্রীমঙ্গলে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিময়
প্রকাশ: ১০:১৭ অপরাহ্ণ অক্টোবর ২৯, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও সুধীজনদের সাথে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মো. রেজা-উন-নবী।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
এছাড়া শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো, জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো, ইয়াকুব আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় শ্রীমঙ্গল কলেজ রোডস্থ শিক্ষা প্রতিষ্টানের সামনে ময়লার বাগাড় স্থানান্তরের দাবিসহ শহরের যানজট নিরসে বাইবাস সড়কের কাজ শুরু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক সংকট, পর্যটন নগরী হিসেবে সরকারি উদ্যোগে হোটেল, মোটেল ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন দাবী উপস্থাপন করা হয়।
তিনি এসব দাবি বাস্তবায়নে সরকারি কেবিনেট মিটিং-এ তোলা হবে বলে জানান। এছাড়াও এর মধ্যে কয়েকটি দাবি অতি শীঘ্রই বাস্তবায়ন হবে বলে আশ্বাস দেন।
এসময় তিনি বলেন, বিগত ২০২৪ সালের ৫ আগস্টের পূর্বের বাংলাদেশ চিন্তা করলে হবে না। এখনকার বাংলাদেশ শতশত প্রাণের রক্তের বিনিময়ে দাঁড়িয়ে আছে। সুতরাং প্রত্যেককে তার কর্মের জন্য জবাবদিহি করতে হবে, দুর্নীতির কথা মাথা থেকে ছেড়ে দিবে হবে, সরল ও সঠিক পথে চলতে হবে বলে জানান।