
ছবি: কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও ভোলা-৪ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী নুরুল ইসলাম নয়ন চরফ্যাসন শহরে নির্বাচনী গণসংযোগ করছেন ।
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশি ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন নির্বাচনী এলাকা ভোলা-৪ আসনে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন।
এরই ধারাবাহিকতায় বুধবার (২২ অক্টোবর) চরফ্যাসন পৌর শহরের ব্যবসায়ীদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।
এছাড়াও গত কয়েক সপ্তাহে নুরুল ইসলাম নয়ন স্থানীয় বাজার, ইউনিয়ন, গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ করেছেন। তিনি জনসাধারণের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন, তাদের সমস্যার কথা শুনছেন এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন।
স্থানীয় জনগণের মাঝে নয়নের এ ধরনের সরাসরি উপস্থিতি ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, তিনি একজন ‘মাঠপর্যায়ের রাজনীতিক ব্যক্তি’ যিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে থেকে তাদের সমস্যা উপলব্ধি করেছেন।
চরফ্যাসন পৌর শহরে ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎকালে উপজেলা বিএনপিসহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।