নিজস্ব প্রতিবেদক:

শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক কমিটির ৬ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৮ টায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে ওই ওয়ার্ড বিএনপির কর্মী মিন্টু আহমেদের সভাপতিত্বে ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ।

এসময় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিলাদ হোসেন মিরাশদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ, সদস্য মীর এম, সালাম, মোছাব্বির আলী মুন্না, জাহিদ হোসেন, শেফাক ইসলাম (নিলু), উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী এমদাদুল হক এমদাদ, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান তপন, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল গফুর রাজু, ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফয়সাল আহমেদ, পৌর ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম জাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাগর আহমেদ, শ্রমিক নেতা ফারুক আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।

এসময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সহিদ মিয়া,আলকাছ মিয়া, মো.সাইফুদ্দিন সাবলু, নজরুল ইসলাম, ফয়ছাল ইসলাম,জাহিদ হোসেন, টিটু দাস, টমাস আহমেদ, মিজানুর রহমান মাসুম, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি কুটি আহমেদ, সাবেক পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম লিয়াকত, যুবনেতা বাবুল আহমেদ, সাবেক ছাত্রনেতা জনি আহমেদ প্রমুখ।

এসময় বক্তাগণ ওই ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনগণের নিকট সেই আহ্বান পৌঁছে দেয়া, সামনের নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করা, বিগত ১৭ বছর আওয়ামীলীগের হাতে নির্যাযিত ও নিপিড়ীত দলীয় নেতাকর্মীদের কমিটিতে অগ্রাধীকার ভিত্তিতে স্হান দেয়া ও আওয়ামীলীগের দোসরদের চিহ্নিত করে তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত না করার ওপর বক্তব্য রাখেন।