জালালাবাদ বার্তা ডেস্কঃ

টরন্টোর বাংলা টাউনে বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সাংসদ এম. এম. শাহীনকে সংবর্ধনা প্রদান করেন আমরা কুলাউড়ী কানাডিয়ান সংগঠনের নেতৃবৃন্দ।

কুলাউড়ার কৃতি সন্তান, মৌলভীবাজার -২ (কুলাউড়া) আসনের দুইবারের নির্বাচিত সাবেক সংসদ সদস‍্য, ঠিকানা ইলেকট্রনিক এন্ড প্রিন্ট মিডিয়ার সম্পাদক মন্ডলীর সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব এম. এম. শাহীন সংক্ষিপ্ত সফরে টরন্টোতে আসলে এই সংবর্ধনা প্রদান করা হয়।

১৮ অক্টোবর (শনিবার) বিকাল ৭ ঘটিকার সময় ডেনফোর্থস্থ বাংলাদেশ সেন্টার এন্ড কমিউনিটি সার্ভিস এর হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা কুলাউড়ী কানাডিয়ান সংগঠনের সভাপতি মুহিবুর রহমান খান। শুরুতেই সংগঠনের সাধারন সম্পাদক রুহুল কুদ্দুছ চৌধুরী এবং সহ-সাধারন সম্পাদক মিনহাজ উদ্দিন (কমরু)‘র সঞ্চালনায় সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ জামাল আহমদ। এর পরপরই ফুলের তোড়া দিয়ে অথিতিকে বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদকআহমদ রিপন এবং সুমাইয়া রিদি। তাছাড়া বক্তব‍্য রাখেন কার্যকরি কমিটির সদস‍্য মঞ্জুর আলম চৌধুরী, সাবেক প্রভাষক মোহাম্মদ আলী চৌধুরী (তরিক), অর্থ বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার চৌধুরী, সহ-সভাপতি আমির হোসেন সিদ্দিকী (জসিম), সিনিয়র সহ-সভাপতি মোঃ আমান উল্ল্যাহ, বিশিষ্ট লেখক ও সাহিত্যিক জসিম মল্লিক, কবি ও সাংবাদিক সাইফুল্লাহ্ মাহমুদ দুলাল, সাংবাদিক ও সাহিত্যিক শেখ শাহ্ নওয়াজ, মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরন্টোর সভাপতি সৈয়দ মাহবুব ও সাবেক সভাপতি লায়েকুল হক চৌধুরী, সাবেক প্রভাষক শ্রী হিমাংশু বর্ধন, আমরা কুলাউড়ী কানাডিয়ান সংগঠনের উপদেষ্টা হাজী লোকমান হোসেন এবং প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে জনাব শাহীন কুলাউড়া উপজেলার উন্নয়ন এবং প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের জন‍্য তাঁর বিভিন্ন স্বপ্ন ও পরিকল্পনার কথা উল্লেখ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারন সম্পাদক রবিউল ইসলাম (নজরুল), সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মামুনুর রশীদ (হাসান), সহ-‌অর্থ সম্পাদক ওমর নাসির (কাঞ্চন), সহ-সাংস্কৃতিক সম্পাদক রবীন্দ্র মল্লিক, প্রচার সম্পাদক মোঃ সোহেল আহমদ, কার্যকরী সদস্য মোঃ আলী আকবর, কার্যকরী সদস‍্য সিরুজজ্জামান সিদ্দিক, নুরুল ইসলাম (মঞ্জু) এবং রাসেল আহমদ প্রমুখ।

দল-মত নির্বিশেষে সকলের উপস্থিতিতে আয়োজনটি হয়ে উঠেছিল টরন্টোর কুলাউড়াবাসির মিলন মেলায়। নৈশভোজ এবং প্রিয় মানুষটির সাথে ছবি তোলার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।