মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চবিদ্যায় মাঠে বিভিন্ন ক্রীড়া অনুষ্টান হয়ে আসলেও খেলোয়াড়দের জন্য ছিলনা কোন রেস্ট ও ওয়াসরুমের ব্যবস্থা। খেলোয়াড়দের রেস্ট ও ওয়াসরুম না থাকায় স্থানীয় খেলোয়াড়সহ দূরদূরান্ত থেকে আসা খেলোয়াড়রা ভোগান্তি পোহাচ্ছিলেন।

তাই খেলোয়াড়দের দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়নে এগিয়ে এসেছে শ্রীমঙ্গল পৌর প্রশাসন।

রোববার (১৯ অক্টোবর) শ্রীমঙ্গল পৌরসভার অর্থায়নে ভিক্টোরিয়া স্কুল মাঠ সংলগ্ন স্থানে দেশীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের জন্য আধুনিক রেস্ট ও ওয়াসরুম নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইউসুফ হোসেন খান, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী প্রমুখ।

এছাড়াও ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও ওয়াসরুম নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্টানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।