শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
প্রকাশ: ৩:০৫ অপরাহ্ণ অক্টোবর ১৯, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংস্কৃতিক অনুষ্টান, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়।
দ্বারিকা পাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক জলি পাল এর সভাপতিত্বে ও শব্দশৈলী আবৃত্তি ও অভিনয় স্কুলের প্রশিক্ষক ও পরিচালক বিকাশ দাশ বাপ্পন এর সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এসময় আরও বক্তব্য রাখেন বিশ^সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী, চারুকলা শিক্ষক পার্থ দেব প্রমুখ।
এছাড়াও শিক্ষক, লেখক, কবি, শিক্ষক ও শিক্ষার্থীরা সমাপনী অনুষ্টানে উপস্থিত ছিলেন।