শ্রীমঙ্গলে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সভা অনুষ্ঠিত
প্রকাশ: ১০:১৭ অপরাহ্ণ অক্টোবর ১৭, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধি:
শ্রীমঙ্গলে বিএনপি এর রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচি তৃণমূলে পৌঁছে দেয়ার লক্ষে উপজেলার কালাপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল তিনটায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিশেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ,উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম ছিদ্দিকী,যুগ্ম আহবায়ক তাজ উদ্দিন তাজু,হাফিজুর রহমান চৌধুরী তুহিন,সদস্য মকসুদ আলী, মশিউর রহমান রিপন, বাদশা মিয়া কাজল, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন, কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন জারু, সদস্য সচিব টিটু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিমুল আহমেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক জালাল উদ্দিন, পৌর ছাত্রদলের আহবায়ক জাহিদ আহমেদ ও সদস্য সচিব গোলাম সারোয়ার রিমন, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি রাকিব আলী, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, উপজেলা তাতী দলের সভাপতি সবুজ আহমেদ, পৌর তাতী দলের সভাপতি মঙ্গল মিয়া, উপজেলা জাসাস নেতৃবৃন্দ ও উপজেলার নয়টি ইউনিয়ন বিএনপির আহবায়কবৃন্দ, কালাপুর ইউনিয়ন বিএনপি এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।