গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত
প্রকাশ: ১১:৪৯ পূর্বাহ্ণ অক্টোবর ১৫, ২০২৫

খিজির মুহাম্মদ জুলফিকার:
গত ১৪ অক্টোবর ২০২৫ (মঙ্গলবার) মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি ‘র সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে শাখা সভাপতি সৈয়দ কামাল আহমদ বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়েদ আলী শাহীনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি লে. কর্ণেল অধ্যক্ষ এম আতাউর রহমান পীর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক বায়েজীদ মাহমুদ ফয়সাল, জেলা উপদেষ্টা বকসি ইকবাল আহমদ, চ্যানেল-এস হেড অব নিউজ খালেদ চৌধুরী, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি ‘র সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আব্দুল ওদুদ, অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, সিরাজুল ইসলাম সিদ্দিকী, আ.স.ম. সালেহ সোহেল, খছরু চৌধুরী, সাংবাদিক ইমাদ উদ দীন প্রমূখ।
পরে প্রধান অতিথি গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি ও তমদ্দুন মজলিস – Tamaddun Majlish’র সিলেট বিভাগীয় সভাপতি লে. কর্ণেল অধ্যক্ষ এম আতাউর রহমান পীর তমদ্দুন মজলিশ মৌলভীবাজার জেলার সভাপতি হিসেবে সৈয়দ কামাল আহমদ বাবু ও সাধারণ সম্পাদক হিসেবে খিজির মুহাম্মদ জুলফিকারের নাম ঘোষণা করেন।