মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন
প্রকাশ: ৭:০৮ অপরাহ্ণ অক্টোবর ১৩, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে দুর্যোগ বিষয়ক মহড়া এবং ফায়ার সার্ভিস অগ্নি-নির্বাপণ কৌশল ও করণীয়, উদ্ধার তৎপরতা ইত্যাদি সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়।
মহড়ার সার্বিক দায়িত্বে ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মৌলভীবাজারের উপসহকারী পরিচালক মো. আলাউদ্দীন, পিএফএম (এস)। মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মৌলভীবাজার-১ ওয়্যারহাউজ ইন্সপেক্টর এসএম সানাউল্লাহ্।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া।
প্রধান অতিথি বলেন, ফায়ার সার্ভিসের মহড়া অনেক গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। এই ধরনের মহড়াগুলো অগ্নিনিরাপত্তা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ায়। সবার এ সম্পর্কে ধারনা থাকা দরকার।সবাই যদি এ বিষয়ে সচেতন হয় তাহলে অগ্নিকান্ডের ঘটনা অনেকটাই কমে আসবে। এছাড়া জেলার শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন। এসময় ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।