ডেস্ক নিউজঃ 

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন পরিষদের বহু আলোচিত ও অপসারিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা তোয়াজিদুল হক তুহিনকে (৪৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

তোয়াজিদুল হক তুহিন লালাবাজারের করসনা গ্রামের রুশন মিয়ার ছেলে। তিনি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

তুহিন লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালিন সময় ইউনিয়ন পরিষদে অনুপস্থিতির কারণে সম্প্রতি এ পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

আওয়ামী সরকার পতনের পর দায়েরকৃত বেশ কয়েকটি হত্যা ও বিস্ফোরক মামলায় আসামি তোয়াজিদুল হক তুহিন।

গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।