
ছবি: চরফ্যাসনে জামায়াতের ৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
◾চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাসন উপজেলার আহম্মদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও দুলারহাট থানা শাখার বায়তুল মাল সম্পাদক মাওলানা ওমর ফারুকের নেতৃত্বে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের ৪৫ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চরফ্যাসন-মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলমের চরফ্যাসনের বাসভবনে আনুষ্ঠানিকভাবে ফুলের মালা পরিয়ে তাদের দলে অন্তর্ভুক্ত করা হয়।
যোগদান অনুষ্ঠানে নাজিম উদ্দীন আলম বলেন, “গণতন্ত্রের পক্ষে থাকায় এবং বিএনপির কার্যক্রমে আস্থা রেখে আপনারা বিএনপিতে যোগ দিয়েছেন।এ জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আপনাদের এই যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে বিজয়ের পথ সুগম করবে।”
মাওলানা ওমর ফারুক জানান, “দুলারহাট এলাকায় জামায়াতের কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট ছিলাম না। বিএনপির কার্যক্রম আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হওয়ায় আমিসহ ৪৫ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছি। দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা সবসময় বিএনপির সঙ্গে থাকব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আ.ন.ম. আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলালসহ শতাধিক নেতাকর্মী।