মৌলভীবাজারে ড. ওয়ালী তছর উদ্দিনকে সংবর্ধনা প্রদান
প্রকাশ: ৫:০১ অপরাহ্ণ সেপ্টেম্বর ৩০, ২০২৫

◾খিজির মুহাম্মদ জুলফিকার, মৌলভীবাজার:
২৯ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যা ৭টায় সৈয়দ মোজতবা আলী মিলনায়তনে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সহ. সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও অধ্যাপক শাহ আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় ড. ওয়ালী তছর উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়।
এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি লিডার আব্দুল লতিফ কয়ছর ও ব্যবসায়ী ও কমিউনিটি লিডার জনাব, মোহাম্মদ হারুনুর রশীদ সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত সংবর্ধনায় বক্তব্য রাখেন বিশিষ্ট পারফিউম ব্যাসায়ি ও দুবাই প্রবাসী আব্দুল গনি, বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক জনাব, ডা. সাদিক আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ডা. আব্দুল আহাদ। সাবেক ভাইস চেয়ারম্যান আহমদ বিলাল, জুসেফ আহমদ চৌধুরী, অ্যাডভোকেট মোস্তাক আহমদ মম, অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ মহসিন, শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ জনাব রফি উদ্দিন, চ্যানেল এস ইউকের হেড অব নিউজ খালেদ চৌধুরী প্রমুখ।