শ্রীমঙ্গলে দলিল লেখক নিতাই দেবনাথের পরিবারকে আর্থিক সহায়তা
প্রকাশ: ৭:১৭ অপরাহ্ণ সেপ্টেম্বর ২৫, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধি:
বাংলাদেশ দলিল সমিতির শ্রীমঙ্গল উপজেলা শাখার দলিল লেখক নিতাই দেবনাথের মৃত্যুতে গভীর শোক ও পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ দলিল সমিতির শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ছায়েদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুর রহমানের সঞ্চালনায় সমিতির কার্যালয়ে জরুরী সভায় নিতাই দেবনাথের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে সমিতির পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির শ্রীমঙ্গল উপজেলা শাখার দলিল লেখক সমিতির সভাপতি ছায়েদ আলী, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, অর্থ-সম্পাদক দিব্যেন্দু দেব, প্রচার-সম্পাদক সৈয়দ বদরুল হক, সদস্য ফারুক আহমেদ চৌধুরী, সদস্য মো: হাছিবুল হোসেন, সদস্য আব্দুস সালাম প্রমূখ।