শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসী সাংবাদিককে সংবর্ধনা
প্রকাশ: ৩:২৫ অপরাহ্ণ সেপ্টেম্বর ২০, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সদস্য ও সংযুক্ত আব আমিরাত (দুবাই) প্রবাসী, সাপ্তাহিক চায়ের জনপদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক তোফায়েল আহমেদ পাপ্পুকে ফুলেল সংবর্ধনা দিয়েছেন প্রেসক্লাব সদস্যরা।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮ টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব হল রুমে অনুষ্টিত সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য ইসমাইল মাহমুদ।
প্রেসক্লাব যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আবুজাফর সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্টানে প্রেসক্লাবের সহ-সম্পাদক (দপ্তর) এম. মুসলিম চৌধুরী, কার্যকারী পরিষদ সদস্য শাকির আহমেদ, নূর মোহাম্মদ সাগর, আবুজার রহমান বাবলা, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ ও সাধারণ সদস্য সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, মিজানুর রহমান আলম, শাহাব উদ্দিন আহমদ, রুবের আহমেদ, গোলাম কিবরিয়া জুয়েল, আমজাদ হোসেন বাচ্চু, অরবিন্দ দেব প্রমুখ, বক্তব্য রাখেন।
উল্লেখ্য, তোফায়েল পাপ্পু প্রবাসে যাবার আগে আনন্দ টিভি, খোলা কাগজসহ স্থানীয় বিভিন্ন পত্র-পত্রিকায় কাজ করেছেন। সে দীর্ঘ সাড়ে ৪ বছর পর দেশে আসলে তাকে ক্লাবের প্রাক্তন সদস্য হিসেবে এ সংবর্ধনা দেয়া হয়।
বর্তমানে পাপ্পু আরব আমিরাতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই এর প্রেস উইং এ কর্মরত রয়েছে।