শ্রীমঙ্গলে ভারতীয় ফুসকাসহ আটক ১
প্রকাশ: ১২:০৫ পূর্বাহ্ণ সেপ্টেম্বর ১১, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে অবৈধভাবে আমদানি করা ভারতীয় ফুসকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাজন মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের নির্দেশে এসআই (নিরস্ত্র) মো. সাইদুর রহমান খাঁনসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শহরের নতুন বাজার সোনার বাংলা রোড থেকে সিএনজি অটোরিকশার ভিতর থেকে ১২ টি বস্তায় ৫১৬ কেজি ভারতীয় ফুসকা জব্দ করে পুলিশ। এসময় রাজন মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, অবৈধ পথে আমদানি করা ১লক্ষ টাকার ভারতীয় ফুসকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর তাকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।