মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনিস্টক সেন্টারসহ ৫টি প্রতিষ্টানকে অনিয়মের দায়ে ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় শাহজালল প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক এন্ড কন্সাল্টেশন সেন্টারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ায় ম্যানেজারকে ১৫ হাজার টাকা, গ্রীন লাইফ প্রাইভেট হাসপাতালের লাইসেন্স ও ওয়েটিং রুম না থাকায় ২০ হ্জার টাকা, সিটি ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশ নোংরা থাকার কারণে ৩০ হাজার টাকা, হেলথ এইড হাসপাতালের ফার্মেসি জেরিন ড্রাগ হাউজে মেয়াদ উত্তির্ণ ঔষধ রাখার দায়ে ৮ হাজার টাকা ও লাইফ লাইন হাসপাতালের ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ায় প্রতিষ্টানের মেডিসিন কর্নারকে ১০ হাজার টাকাসহ মোট ৫টি প্রতিষ্টানকে সর্বমোট ৮৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেড ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা ছিলেন।