শ্রীমঙ্গলে অনিয়মের দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
প্রকাশ: ৭:১৫ অপরাহ্ণ সেপ্টেম্বর ৪, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেসরকারি বিভিন্ন ডায়াগস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অনিয়মের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহম্পতিবার (৪ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন এর নির্দেশে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার অদ্রি’র নেতৃত্বে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক এন্ড ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এর ১৩(২) ধারা মোতাবেক কেয়ার ডায়াগনস্টিক এ ১০ হাজার টাকা এবং হেলথলাইন ডায়াগনস্টিক সেন্টারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ১টি মামলায় ১০ হাজার টাকা ও মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক এন্ড ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এর ১৩(২)ধারায় ৫ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।