মৌলভীবাজারে জুয়ার আসরে পুলিশের হানা, ১৮ জুয়াড়ী গ্রেপ্তার
প্রকাশ: ৩:২৭ অপরাহ্ণ আগস্ট ৩০, ২০২৫

◾মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারে জুয়ার আসরে হানা দিয়ে ১৮ জুয়াড়ীকে আটক এবং জুয়া খেলার সরঞ্জাম ও নগদ দেড় লক্ষ টাকা উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে আমতৈল ইউনিয়নের সাতহাল গ্রামের আনোয়ার আলী নামের এক ব্যক্তির বাড়িতে চলা জুয়ার আসর থেকে ১৮জন জুয়াড়ীকে গ্রেপ্তার করে পুলিশ।
আটককৃতরা হলেন মো. জাকির আলী চৌধুরী, লিটন মিয়া ওরফে কাউয়া লিটন, মো. জায়েদ খান, মো. আতাব মিয়া, মো. কাজল মিয়া, মো. মুশাহিদ মিয়া, সুধীর পাল, খোকন মিয়া, মো. কামরুল হোসেন ইকবাল, মো. সাইদুল হক, কালা মিয়া, লিটন মিয়া, মো. আব্দুল আউয়াল ওরফে সুরুজ, মো. নিম্বর আলী, মো. মাহতাব মিয়া, মো. মাসুদ মিয়া, মো. কামাল মিয়া এবং লিটন আহম্মেদ।
এসময় জুয়া খেলার আসর থেকে নগদ এক লক্ষ ৫১ হাজার ৫৩০ টাকা জব্দ এবং জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, ‘আটককৃতদের মধ্যে ১৩ জন মৌলভীবাজার এবং বাকি ৫ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা। আটককৃত ১৮ জনসহ পলাতক কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।