প্রেস বিজ্ঞপ্তি

 

মোবাইল জার্নালিজম (মোজো) সাংবাদিকদের নিয়ে উমামা ফাতেমার ফেসবুক পোস্টে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিজিটাল রিপোর্টস ফোরাম (ডিআরএফ)।

ডিআরএফ জানায়, ডাকসু ভিপি প্রার্থী হয়েও সাংবাদিকতা পেশাকে, বিশেষ করে মোবাইল জার্নালিজমকে, তিনি অবমাননাকর ভাষায় তিরস্কার করেছেন, যা দুঃখজনক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকিস্বরূপ।

সংগঠনটি মনে করে—মোজো সাংবাদিকতা আজকের যুগে তথ্যপ্রবাহকে সহজলভ্য ও গণতন্ত্রকে শক্তিশালী করার একটি কার্যকর মাধ্যম। সাংবাদিকদের কাজকে হেয় করা মানে জনগণের জানার অধিকারকে খাটো করা।

ডিআরএফ আরও জানায়, ডাকসু নির্বাচন একটি পাবলিক ইভেন্ট; সেখানে প্রার্থীর বক্তব্য ও আচরণ গণমাধ্যমে আসা স্বাভাবিক। “প্রাইভেসি”র অজুহাতে সাংবাদিকদের অপমান করা আসলে স্বচ্ছ নির্বাচনকে আড়াল করার চেষ্টা ছাড়া কিছু নয়।

অতএব, ডিআরএফ অবিলম্বে উমামা ফাতেমার এই মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে।

ডিজিটাল রিপোর্টস ফোরাম (ডিআরএফ)।