
শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫৫ বোতল মদসহ গ্রেফতার-৫
শুক্রবার (২৯ আগস্ট)রাতব্যাপী উপজেলার সীমান্তঘেঁষা সন্ধ্যাকুড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হলেন, সন্ধ্যাকুড়া এলাকার আব্দুছ সামাদের ছেলে কুখ্যাত মাদক সম্রাট মো.রাসেল মিয়া (২৮), পশ্চিম সন্ধ্যাকুড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সাকিব আল হাসান (১৯),সেলিম মিয়া (২৩),নলকুড়া রাবারড্যাম এলাকার মৃত ডা.আঃ হাই-এর ছেলে শাহাদাত হোসেন এবং কুছাইকুড়া গ্রামের শুক্কুর আলীর ছেলে অটোচালক মোহাম্মদ আলী ওরফে আরমান (২৯)। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আল আমিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে থানার দুটি দল পৃথক অভিযান চালায়। অভিযানে প্রথমে মাদক সম্রাট রাশেল মিয়ার বাড়ি ঘিরে ফেলে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী খাটের নিচ থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এছাড়া সাকিব,সেলিম,শাহাদাত ও আরমানের কাছ থেকে আরও ২৫ বোতল মদসহ মোট ৫৫ বোতল বিদেশী মদ ও একটি অটোরিকশা জব্দ করা হয়।
আপনার মতামত লিখুন :
