মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় দিলীপ কুমার পাল (৭৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়ন অফিসের সামনে মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে প্রাইভেট দিলীপ পালকে বহনকারী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে থাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। পরে দিলীপ পালকে গুরুতর আহত অবস্থায় শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত দিলীপ পাল শ্রীমঙ্গলের বিশিষ্ট চিকিৎসক রাজীব পালের বাবা।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শারমীন আক্তার জানান, দিলীপ পালকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, নিহতের লাশ হাসপাতালেই রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।