শ্রীমঙ্গলে মন্দিরের ভিতর থেকে অজগর ছানা উদ্ধার
প্রকাশ: ১:৫২ অপরাহ্ণ আগস্ট ২৮, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি মন্দিরের ভিতর থেকে অজগর সাপের ছানা উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার ইসুবপুর গ্রামের বাসিন্দা ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেব এর বাসায় মন্দিরের ক্রুশির ভিতর হঠাৎ একটি অজগর সাপ দেখতে পেয়ে বাসার সবাই আতঙ্কিত হয়ে পড়েন।
পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল গিয়ে দেখতে পান মন্দিরের ভিতর একটি অজগরের ছানা বসে আছে। তিনি সেখান থেকে সাপটিকে উদ্ধার করে শ্রীমঙ্গলস্থ বনবিভাগ রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করেন।
পরে উদ্ধারকৃত অজগর সাপটিকে লাউয়াছড়া বনের জানকীছড়া এলাকায় অবমুক্ত করা হয়।