মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সিআর ৫৫৩/২০২৩ (শ্রীমঙ্গল) এর ০৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ লক্ষ ১২ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত আসামি উপজেলার টিকরিয়া গ্রামের মনির মিয়ার ছেলে আলীম মিয়াকে গ্রেপ্তার করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।