চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি।।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রাসেল মাহামুদ বলেছেন, “বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করছেন। তাদের নির্দেশনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা টানা ১৬ বছর রাজপথে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। যতদিন গণতন্ত্র পুনরুদ্ধার না হবে, ততদিন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজপথে থাকবে।”

বুধবার (২০ আগস্ট) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চরফ্যাসন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাসেল মাহামুদ আরও বলেন, “স্বেচ্ছাসেবক দল দেশের মানুষের সেবক হিসেবে সবসময় পাশে থেকেছে। করোনা মহামারির সময়ও জীবনের ঝুঁকি নিয়ে নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামী দিনগুলোতেও মানবকল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য।”

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চরফ্যাসন উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কেক কাটা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণসহ নানা কর্মসূচি পালন করা হয়। বিকেলে চরফ্যাসন সদর রোডে আয়োজিত আলোচনা সভা ঢাক-ঢোল আর মিছিলের উচ্ছ্বাসে জনসভায় পরিণত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিকদার হুমায়ুন কবির এবং সঞ্চালনা করেন সদস্য সচিব কামরুজ্জামান শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. কয়সর আহমেদ কমল, পৌর বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম সোহেল, জেলা বিএনপির সদস্য মমিনুল ইসলাম ভুট্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল আলম প্রিন্স, সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেলসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।