বেলাবতে এসএসসি’তে A+ প্রাপ্ত ৩৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
প্রকাশ: ১০:০৩ অপরাহ্ণ আগস্ট ১৭, ২০২৫

◾শাহিনুর আক্তার, নরসিংদী প্রতিনিধিঃ
বেলাব পাইলট মডার্ণ মডেল হাই স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এসএসসি ২০২৫ সালে A+ প্রাপ্ত ৩৫ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৬ই আগস্ট, রোজ শনিবার স্কুলে অনুষ্ঠিত হয় এটি। আমন্ত্রিত অতিথি মণ্ডলী, স্কুলের শিক্ষক, সাবেক শিক্ষার্থী এবং সামাজিক সংগঠন চলো গড়ি বেলাব গ্রুপের অনেকেই উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এই আয়োজনটি ২০১৭ সালে শুরু হয়ে এখন অবধি সর্বমোট নয়টি ব্যাচের প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী’কে শুভেচ্ছা উপহার স্বরূপ ক্রেস্ট, সার্টিফিকেট প্রদান করা হয়েছে। প্রাক্তন ছাএরা তাদের বক্তব্যে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন যাতে স্কুল কেন্দ্রিক কাজগুলো নির্বিঘ্নে চালানো যায় এবং সকলকে পাশে থাকার অনুরোধ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক জনাব প্রবীর কুমার ঘোষ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব নাসীর উদ্দিন ভুইয়া, এছাড়াও স্কুলের শিক্ষক মণ্ডলীর অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন এশিয়ান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান। এছাড়া অনুষ্ঠানটির সার্বিক আয়জনে ভূমিকা রাখেন লন্ডন প্রবাসী মারুফ আলম; প্রাক্তন ছাএদের মধ্যে ডা. রনি, ২০০৪ ব্যাচ সম্মিলিত ভাবে, আতিক খোকন, মোঃ তানভীর, সজিব, নাহিদ, জেকি, সম্রাট, শাকিল, কাউছার মাহমুদ, কাউছার আহমেদ, ফাহিম, সামদানী, অন্তু ও রহমতউল্লাহ।
সেই সাথে প্রাক্তন ছাত্র ২০০৮ ব্যাচ ও এসিস্ট্যান্ট ম্যানেজার, সিটিব্যাংক এন এ এর মোঃ রেজা-ই-রাব্বি তুষার সহ প্রমূখ।