✍️ শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আশিদ্রোন ইউনিয়ন বিএনপি’র সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আশিদ্রোন বিএনপির সমন্বয় কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৫আগস্ট) বিকাল ৪ ঘঠিকায় উপজেলার আশিদ্রোন ইউায়নের শিব বাড়ী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

আশিদ্রোণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুল হকের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো.সাহাব উদ্দিন ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আজির উদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির র্নিবাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী(হাজী মুজিব)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো.দরুদ আহমদ,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন তাজু, আফিজুর রহমান চৌধরী(তুহিন), কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু, যুবদল নেতা এম এ রহিম, স্বেচ্ছাসেবকদল নেতা খালিক মিয়া প্রমুখ।

সভায় আরোও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মশিউর রহমান রিপন, বাদশা মিয়া কাজল, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুসাব্বির আলী মুন্না, সৈয়দ সালাউদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচীব টিটু আহমেদ, উপজেলা ছাত্র দল সভাপতি জালাল আহমেদ, পৌর ছাত্র দলের আহ্বায়ক জাহিদ আহমেদ সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আগামী নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে প্রতিটি ওয়ার্ডে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সভায় উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দেদের নিয়ে যে সমন্বয় করা হয়েছিল তৃণমূলের সমন্বয় কমিটির নেতৃবৃন্দ এসময় বক্তব্য রাখেন। সভা শেষে বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।