শিরোনাম
লোকালয় থেকে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বড়লেখায় আইনশৃঙ্খলা কমিটির সভায় অপরাধ দমনে এমপি’র কড়া নির্দেশ ডোমারে আনসার-ভিডিপির ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নানিয়ারচর সেনা জোন কর্তৃক চেঙ্গি নদীতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত চরফ্যাশনে ভূমি সেবা মেলা ২০২৬-এর উদ্বোধন ৫ নং রহনপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১৫ শ্রীমঙ্গলে দুর্ধর্ষ ছিনতাইকারী আটক, মালামাল উদ্ধার শ্রীমঙ্গলে ভূমি সেবা ও মেলার উদ্বোধন মৌলভীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট, ২৬৭ মামলায় ১৫ লক্ষ টাকার উপরে অর্থদণ্ড

পঞ্চগড়ে কলেজছাত্রী রত্না হত্যার রহস্য উদঘাটন : পুলিশ পরিদর্শক প্রবীর বিশেষ পুরস্কারে ভূষিত

প্রকাশ: ১:২৪ পূর্বাহ্ণ আগস্ট ১২, ২০২৫
প্রিন্ট করুন

 

◾মোঃ মোহন মিয়া, পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জে কলেজছাত্রী সুলতানা আক্তার রত্না হত্যাকাণ্ডের রহস্য মাত্র ২৪ ঘণ্টায় উদঘাটন এবং প্রধান আসামিকে গ্রেপ্তারের অসামান্য সাফল্যের জন্য দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর চন্দ্র সরকারকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকালে পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই দেবীগঞ্জ সদর ইউনিয়নের মাঝাপাড়া এলাকায় কলেজছাত্রী সুলতানা আক্তার রত্নাকে বিয়ের জন্য চাপ প্রয়োগের জেরে শ্বাসরোধে হত্যা করেন তাঁর প্রেমিক মহাদেব রায়। ঘটনার পরপরই পুলিশের কাছে কোনো দৃশ্যমান ক্লু না থাকলেও, পরিদর্শক প্রবীর চন্দ্র সরকারের নেতৃত্বে নিবিড় তদন্ত ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যেই আসামিকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আদালতে দেওয়া জবানবন্দিতে মহাদেব রায় হত্যার দায় স্বীকার করেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—পঞ্চগড় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শইমী ইমতিয়াজ, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) সামুয়েল সাংমা, পুলিশ হাসপাতাল পঞ্চগড়ের মেডিকেল অফিসার ডা. মোঃ আসাদুজ্জামান আসাদ, আরআই পুলিশ লাইন্স মোঃ মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

এদিন সভায় জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা, শ্রেষ্ঠ এএসআইসহ আরও কয়েকজন পুলিশ সদস্যকেও পুরস্কৃত করা হয়। 

আপনার মতামত লিখুন :
Go to Top