মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক মামলায় আদালতের দেওয়া সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার হয়েছে।

রোববার ৩ আগস্ট বড়লেখা থানা পুলিশের পৃথক অভিযানে ১ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি উপজেলার কাঠালতলীর নোয়াব আলীর ছেলে সেলিম আহমদ ও ফজলু মিয়ার ছেলে সাজু আহমদ-কে গ্রেপ্তার করেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর বড়লেখা থানার দক্ষিণভাগ এলাকা থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়েছিল। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে দণ্ডাদেশ ঘোষণা করা হয়। গ্রেফতারকৃতদের ০৩ আগস্ট ২০২৫ তারিখে যথাযথ পুলিশ স্কটসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।