শ্রীমঙ্গল প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত এক বিএনপি কর্মীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব।

শুক্রবার (১ আগস্ট) শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগ এলাকায় আহত বিএনপি কর্মী সুমন মিয়ার বাসায় গিয়ে হাজী মুজিবের পক্ষ থেকে আর্থিক সহায়তা তোলে দেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপি নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আজির উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ, যুবদলনেতা এম এ রহিম, সাবেক যুবদলনেতা দক্ষিণা বিশ্বাস, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল কাদির, যুবদলনেতা সোহেল আহমেদ, রাজিব ও সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি কবির আহমেদ প্রমুখ।