মৌলভীবাজারে মামুনুল হককে নিয়ে উস্কানীমূলক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ
প্রকাশ: ৮:০০ অপরাহ্ণ আগস্ট ১, ২০২৫

◾মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারে বাংলাদেশ খেলাফত মজলিস মুহতারাম আমীর আল্লামা মামুনুল হককে জড়িয়ে উদীচি গোষ্টীর সভাপতি জহুর লাল দত্তের উস্কানীমূলক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য প্রত্যাহারের ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন খেলাফত মজলিস নেতৃবৃন্দরা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০ টায় মৌলভীবাজার প্রেসক্লাব চত্তর থেকে বিক্ষোভ মিছিল বের করে চৌমুহহনা পয়েন্ট গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেন আমাদের প্রানের স্পন্দন বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি হুসাইন আব্দুল আউয়াল এর সভাপতিত্বে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওঃ ইসলাম উদ্দীন , সহ সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান কামালী, যুব মজলিস এর জেলা সহ সভাপতি শাহ মিসবাহ, পৌর শাখার সহ সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দীন, খেলাফত নেতা মুফতী আল আমিন আহমেদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ছাত্র মজলিস এর জেলা সহ সভাপতি মাজহারুল ইসলাম শাফী, ছাত্র নেতা আতাউর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, জহর লাল দত্ত উসকানিমুলক বক্তব্য দিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাধ্যমে ভাইরাল করেছেন। তার এই বক্তব্য ষড়যন্ত্র মূলক যা আমাদের শান্ত এবং সম্প্রতির শহরে অশান্তি সৃষ্টির যড়যন্ত্র হতে পারে। নেতৃবৃন্দ উপস্থিত প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন অতি দ্রুত তাকে আইনের আওতায় নিয়ে জিজ্ঞেসাবাদ করা উচিৎ।
তারা আরও বলেন জহুর লাল দত্ত তার বক্তব্যের মাধ্যমে তাদের কলিজায় আঘাত করার দূঃসাহস দেখিয়েছে। আমরা সাবধান করে সৈরাচার এর দোসর ইসকন গংদের বলে দিতে চাই বিন্দু পরিমাণ ছাড় দিবো না। আগামী ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন এর মধ্যে যদি সে তার বক্তব্য পত্যাহার করে ক্ষমা না চায় তাহলে পরবর্তীতে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।