মৌলভীবাজারের সার্কেল ও ওসি পেলেন সিলেট রেঞ্জে সেরা অফিসারের স্বীকৃতি
প্রকাশ: ৫:৪৫ অপরাহ্ণ জুলাই ৩০, ২০২৫

◾মৌলভীবাজার প্রতিনিধি:
আইনশৃঙ্খলা রক্ষায় সন্তোষজনক কর্মদক্ষতা বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে সিলেট রেঞ্জের জুন ২০২৫ মাসের সেরা অফিসারের স্বীকৃতি পেয়েছেন মৌলভীবাজার সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান।
বুধবার (৩০ জুলাই) সকালে সিলেট রেঞ্জ পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান দুই কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেন।
এসময় মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম,কে,এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা উপস্থিত ছিলেন।
মামলা রুজু ও নিষ্পত্তি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও চোরাচালান উদ্ধার, ক্লুলেস মামলা উদঘাটনসহ আইনশৃঙ্খলা রক্ষায় সন্তোষজনক কর্মদক্ষতা বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।