উল্লাপাড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
প্রকাশ: ৯:৪০ পূর্বাহ্ণ জুলাই ২৫, ২০২৫

◾মো: কোরবান আলী রিপন, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।উক্ত ফুটবল খেলা উদ্বোধন করেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব আজাদ হোসেন।
এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে এক বক্তব্যে আজাদ হোসেন বলেন যে আশা আকাঙ্খা নিয়ে ছাত্র জনতা আন্দোলন করে হাসিনা সরকারের পতন ঘটিয়েছে ইনশাআল্লাহ যদি বিএনপি আগামী নির্বাচনে সরকার গঠন করতে পারে তাইলে দেশের সকল জনগণকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মানে মানে কাজ করে যাবে বিএনপি ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশ থাকবে না কোন বৈষম্য, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি।
উক্ত ফুটবল খেলা দেখার জন্য আগত দর্শকদের মাঝে তারেক রহমানের ৩১ দফা সম্মিলিত লিফলেট বিতরণ করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে কাজ করার উদার্ত আহ্বান জানান।
ঢাকা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে অগ্নিকাণ্ডে নিহতদের রুহের মাগফেরাতের জন্য দোয়া করেন। পরিশেষে তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া চান।