শ্রীমঙ্গলে অবসরপ্রাপ্ত প্রফেসর আব্দুল মান্নান আর নেই
প্রকাশ: ৮:০৩ অপরাহ্ণ জুলাই ২৩, ২০২৫

◾মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের অবসরপ্রাপ্ত প্রফেসর আব্দুল মান্নান (৭৮) আর নেই।
তিনি মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটের সময় সিলেট আল হারামাইন হসপিটালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রফেসর আব্দুল মান্নান শ্রীমঙ্গল শহরের কলেজ রোড বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা ও বিশিষ্ট গল্পকার, প্রাবন্ধিক ও ছড়াকার ও ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার কয়েস সামি’র পিতা।