শ্রীমঙ্গল প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাঁচাউন গ্রাম থেকে স্ত্রীসহ মাদক কারবারি লোবন মিয়াকে গ্রেপ্তদার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় আটককৃতদের হেফাজত থেকে ৭৫০পিস ইয়াবা ও মাদক বিক্রির ২১ হাজার ৮০০ টকা জব্দ করা হয়।

রোববার (২১ জুলাই) বিকেলে জেলা গোয়েন্দা শাখা ডিবির এসআই মো. আবু নাইয়ূম মিয়ার নেতৃত্বে এএসআই আবুল ভাসানীসহ ডিবির মির্জাপুর ইউনিয়নের পাাঁচাউন গ্রাম থেকে মাদক কারবারি রুবেল ওরফে লোবন মিয়া (৪০) তার স্ত্রী পারুল বেগম (৩৫)-কে গ্রেপ্তার করেন। পরে ডিবি সদস্যরা তল্লাশী চালিয়ে লোবন মিয়ার হেফজত থেকে ২০০পিস ও তার স্ত্রী পারুল বেগমের হেফজত থেকে ৫৫০পিসসহ মোট ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন ডিবি সদস্যরা। এছাড়াও তাদের হেফাজত থেকে মাদক বিক্রির ২১ হাজার ৮০০ টকা জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, ঘটনাস্থলে স্থানীয় দুইজন স্বাক্ষী এবং নারী পুলিশ সদস্যের উপস্থিতিতে মালামাল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বামী-স্ত্রী সম্পর্কের বিষয়টি স্বীকার করে এবং মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে তা নিজেদের হেফাজতে রাখার কথা জানায়।

জব্দকৃত ইয়াবা ও নগদ অর্থসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।