পঞ্চগড়ে ১৩টি মোবাইল ও ১টি মোটরসাইকেলসহ একজন গ্রেফতার
প্রকাশ: ১:৪১ অপরাহ্ণ জুলাই ২২, ২০২৫

◾মোঃ মোহন মিয়া, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে আইএম ই আই পরিবর্তন কৃত ১২টি চোরাই মোবাইল, আসামির ব্যবহৃত ১টি মোবাইল, ০১ টি মোটরসাইকেলসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
২১ জুলাই (সোমবার) সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আবু হোসেন এর নেতৃত্বে এসআই নাজমুল ইসলাম, এসআই সাদেকুল ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ পঞ্চগড় সদর থানাধীন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইসলামপুর মৌজার জনৈক আশরাফুল এর দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মো: সাহিন নামক ঐ ব্যাক্তিকে গ্রেফতার করা হয়।
সাহিন (২২) পঞ্চগড়ের বোদা উপজেলার কমলাপুকুরি গ্রামের আকরাম আলীর পুত্র। অভিযানের দিকনির্দেশনা প্রদান করেন পঞ্চগড় জেলা পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ।
গ্রেফতারের সময় তার কাধে থাকা স্কুল ব্যাগ এর ভিতর কুরিয়ার এর কার্টুনে রাখা ১২ টি চোরাইকৃত স্মার্ট মোবাইল ফোন, তার নিজের ব্যবহৃত একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় সদর থানায় পেনাল কোড আইনের ৪১৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে।