
ছবি:ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়।
◾চরফ্যাসন(ভোলা)প্রতিনিধিঃ
ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এ.এম.এম. কামাল উদ্দিন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।
রোববার (২০ জুলাই) রাতে চরফ্যাসন পৌরসভার একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দলটির কেন্দ্রীয় শুরা সদস্য ও ভোলা দক্ষিণ জেলা শাখার উপদেষ্টা হাজী আলাউদ্দিন তালুকদার।
সভায় বক্তব্য রাখেন ভোলা দক্ষিণ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবু ইউসুফ, সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা মাকসুদুর রহমান, যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম সিকদার এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদ।
অধ্যাপক কামাল উদ্দিন বলেন,“নির্বাচন ব্যবস্থা সংস্কার করে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে। এতে জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।”
তিনি জানান, আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে চরফ্যাসন-মনপুরার জনগণকে সঙ্গে নিয়ে তিনি মাঠে থাকবেন। পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।