স্টাফ রিপোর্টারঃ

ছাতক উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তর সুরমা ইসলামী সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে এলাকার ১৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।

গত ১২ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত সংগঠনের নেতারা এই কার্যক্রম পরিচালনা করেছেন।

প্রচণ্ড রোদ ও বৃষ্টির দুর্ভোগে শিক্ষার্থীদের স্কুল- মাদ্রাসায় যাতায়াত কিছুটা সহনীয় করে তোলার লক্ষ্যে এই মানবিক কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। ফোরামের সদস্যরা নিজস্ব তহবিল থেকে শিক্ষার্থীদের হাতে ছাতা তুলে দেন।

যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে এর মধ্যে রয়েছে নোয়ারাই ইসলামপুর মাদরাসা,
নোয়ারাই ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকির টিল্লা সুনু মিয়া চৌধুরী প্রাথমিক বিদ্যালয়, কুমারদানী ইবতেদায়ী মাদরাসা, হাদা-পান্ডব দাখিল মাদরাসা, লক্ষিবাউর বাজার দাখিল মাদরাসা, জয়নগর হিফজুল কোরআন মাদরাসা, শাহ আরফিন নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়গল্লা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা, জোড়াপানি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা, নোয়ারাই মাওঃ হাছন আলী (রহঃ) মাদরাসা, জোড়াপানি আল আরজ সুফিয়া হিফযুল কুরআন মাদরাসা ও খুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উত্তর সুরমা ইসলামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি মো. মুরাদ আহমদ,সহ-সভাপতি মাওঃ সেলিম হোসেন, সামছু উদ্দীন ও সাধারণ সম্পাদক মাওলানা মো. আল-আমীন
জানান, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মনোবল বাড়ায়। বিশেষ করে যারা আর্থিকভাবে দুর্বল,তারা সমাজের কাছে তাদের প্রাপ্তি রয়েছে। তাদের এই ক্ষুদ্র প্রয়াস শিক্ষার্থীদের পথচলাকে সামান্য হলেও সহজ করবে বলে তারা বিশ্বাস
করেন।