◑মোহাম্মদ আলী শোভন, কুলাউড়াঃ

ঢাকায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারের কুলাউড়ায় এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই শনিবার রাতে কুলাউড়া শহরের প্রধান সড়কে স্থানীয় ছাত্র ও যুব সমাজের ব্যানারে এই বিক্ষোভ মিছিল হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, রাজনৈতিক সচেতন তরুণ ও স্থানীয় বাসিন্দারা।

মিছিলে বক্তারা বলেন একজন নিরীহ ব্যবসায়ীকে দিনের আলোয় কুপিয়ে হত্যা করা সমাজ ও রাষ্ট্রের বড় ব্যর্থতা। তারা আরও বলেন বিএনপি ঘাঁষা কিছু চক্র সারাদেশে চাঁদাবাজি, সন্ত্রাস আর সহিংসতা চালিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা বিপন্ন করছে।

মিছিল থেকে ওঠে প্রতিবাদী স্লোগান

চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবেনাআমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবোনাব্যবসায়ী হত্যার বিচার চাইচাঁদাবাজির আস্তানা, গুঁড়িয়ে দাও, গুড়িয়ে দাও।

বক্তারা দ্রুত খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন কুলাউড়া সহ সারা দেশে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এখনই রাষ্ট্রীয় পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।