শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাজা ও পরোয়ানাভুক্ত আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬জুলাই) শ্রীমঙ্গল থানার এএসআই নজরুল ইসলাম, এএসআই নাহিদুর রহমান, জামাল উদ্দিন ও আবু তালেব এর নেতৃত্বে পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে সিআর ৩৬/২১ (শ্রীঃ) সাজা পরোয়ানা এবং সিআর ৩৩/২১ (শ্রীঃ) সাজা পরোয়ানা এর পলাতক আসামি সজল কান্তি ঘোষ, জিআর ৫৫/২০ (শ্রীঃ) সাজা পরোয়ানা এর ওয়ারেন্টভুক্ত নয়ন মিয়া, জিআর-৬৪/২২ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত মো. সোহেল মিয়া (২৮) ও সিআর-২৬১/২০২৫ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কামাল হোসেনকে গ্রেপ্তার করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।