শ্রীমঙ্গলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক ১
প্রকাশ: ৩:০৫ অপরাহ্ণ জুলাই ৫, ২০২৫

🌍 শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে বিদেশি মদসহ এক যুবক আটক হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই মো. সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের হগলিয়া এলাকার (পুরাতন গাজীপুর বাসস্ট্যান্ড) অভিযান চালিয়ে জুয়েল মিয়া (২২)-কে আটক করে ডিবি। এসময় আটক জুয়েল মিয়ার হেফজত থেকে ২০ বোতাল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্রাচার্য জানান, আটককৃতের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণীর ২৪(ক) ধারায় মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।