◾মৌলভীবাজার প্রতিনিধিঃ

জামিনে মুক্তির প্রলোভন দেখিয়ে আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ফারুক আহমদ (৪৯) নামে এক প্রতারককে আটক করেছে ডিবি।

বুধবার (২ জুলাই) মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, পিপিএম সাংবাদিকদের জানান, প্রতারণার অভিযোগ পেয়ে সোমবার ৩০জুন রাতে জেলা গেয়েন্দা শাখা ডিবির একটি টিম অভিযান চালিয়ে জেলার বড়লেখা উপজেলার মুড়াউল এলাকা থেকে প্রতারক ফারুক আহমদকে গ্রেপ্তার করেছে।

তিনি আরও জানান, কুলাউড়া উপজেলার নজরুল ইসলাম নামের ভুক্তভোগী এ ঘটনায় লিখিত াভিযোগে জানান, প্রতারক চক্র তাঁর ভাইকে জামিনে বের করে দেওয়ার কথা বলে টাকা নিলেও তা আর ফেরত দেয়নি।

ভুক্তভোগী অভিযোগে আরও বলেন, তাঁর ভাই রুহুল আমিন একাধিক মামলায় আসামি হয়ে কারাবন্দি ছিলেন। এ সুযোগে বড়লেখার পানিধারা এলাকার ফারুক আহমদ নিজেকে প্রভাবশালী পরিচয়দিয়ে ভুক্তভোগীর ভাইকে জামিনে জেল থেকে মুক্ত করে দিতে পারবেন বলে আড়াই লক্ষ টাকার চুক্তি করেন।

ভোক্তভোগী নজরুল ইসলামের ভাষ্যমতে, চলতি বছরের ১৭ মার্চ কুলাউড়া পৌরসভার নূরজাহান রেস্টুরেন্টে সাক্ষীদের উপস্থিতিতে ফারুক আহমদের সঙ্গে একটি চুক্তিনামা হয়। শর্ত ছিল, চুক্তির তিন দিনের মধ্যে জামিন না হলে আড়াই লক্ষ টাকা ফেরত দিতে হবে। কথামতো পূবালী ব্যাংকের একটি একাউন্টে টাকা জমা দেওয়া দেন ভুক্তভোগী।

টাকা নেওয়ার পরও জামিনের কোনো ব্যবস্থা না হওয়ায় ভুক্তভোগী ফারুকের সঙ্গে যোগাযোগ করলে তিনি সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে তিনি টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং হুমকি দেন বলেও এজাহারে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, একইভাবে ফারুক আহমদ ওই ভুক্তভোগীর পরিচিত এক ব্যক্তির কাছ থেকে বিদেশে পাঠানোর কথা বলে নগদ ৩০ হাজারসহ মোট প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা নিয়েছেন।