◾শ্রীমঙ্গল প্রতিনিধি::

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্টিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বিকেল সাড়ে ৩টায় শ্রীমঙ্গল শহরের জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণ রথের দড়ি টেনে শুভ সূচনা ঘোষণা করেন জগন্নাথ দেবের আখড়া পরিচালনা পরিষদের সভাপতি সুনিল বৈদ্য শচি ও সাধারণ সম্পাদক পরিমল দাশ।

এছাড়াও শহরততলীর সবুজবাগ নিতাই গৌর মন্দিরে দড়ি টেনে রথযাত্রার সূচনা করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও সিলেট অঞ্চলের তত্বাবধায়ক প্রীতম দাশ। রথযাত্রা উৎসবে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি অজয় দেব, জগন্নাথ দেবের আখড়া পরিচালনা পরিষদের উপদেষ্টা দীপেন্দ্র ভট্টাচার্য, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি সুমন রায়, সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস চৌধুরী ছোটন, সার্বজনীন দুর্গাবাড়ির সহ সম্পাদক দেবাশীষ সেন গৌতম, মুকুল বিকাশ দেবরায়, জগন্নাথ দেবের আখড়া পরিচালনা পরিষদের সদস্য সুজিত রায়, সনজিৎ অধিকারী কুটন, পরিমল পাল, সুদীপ দাশ,অলক পাল প্রমুখ। এছাড়াও উৎবে শহর ও শহরতলীর হাজার হাজার ভক্তবৃন্দ অংশ নেন।

শোভাযাত্রায় অংশ নেয়া রথ দুটি একত্র হয়ে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ সড়ক, মৌলভীবাজার সড়ক ও কলেজ সড়ক, স্টেশন সড়ক প্রদক্ষিণ করে একটি জগন্নাথ জিউর আখড়ায় ও অন্যটি সবুজবাগ ইসকন মন্দিরে গিয়ে শেষ হয়।