চরফ্যাসনে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩,৬৮৫ জন
প্রকাশ: ১১:২৮ পূর্বাহ্ণ জুন ২৬, ২০২৫

ছবিঃ সংগৃহীত।
◾এম ফাহিম, চরফ্যাসন (ভোলা):
সারাদেশের মতো ভোলার চরফ্যাসন উপজেলাতেও বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষাকে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।
চরফ্যাসন উপজেলায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৬৮৫ জন। গত বছর কেন্দ্র ছিল ৮টি, তবে এবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে ১০টি। এর মধ্যে ৮টি এইচএসসি, ১টি আলিম ও ১টি বিএম শাখার কেন্দ্র রয়েছে।
চরফ্যাসন উপজেলার একাডেমিক সুপারভাইজার মো. খলিলুর রহমান জানান, “এইচএসসি পরীক্ষার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবার মোট ১০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, “সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে ইতোমধ্যে একটি আলোচনা সভার মাধ্যমে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, প্রতিটি পরীক্ষার্থী যেন মাস্ক পরে হলে প্রবেশ করে, সে বিষয়ে কেন্দ্র সচিবদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।”