রাজনগর প্রতিনিধি:

মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের পৃথক অভিযানে ২টি ডাকাতি ও নারী-শিমু নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ২জন আটক হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. মোবারক হোসেন খাঁন এর সার্বিক দিক নির্দেশনায় এসআই অরূপ সরকার, এএসআই মো. জাহাঙ্গীর আলমসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে জিআর- ৭৩/১৮(ফেঞ্চু:) ও জিআর-৮২/০৭ (জুরি) এবং সিআর-১১/২৪, যার মধ্যে ২টি ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত এবং একটি নারী ও শিশু নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল আহাদ প্রকাশ সাচ্চু মিয়া উরফে সাচনকে গ্রেপ্তার করেন।

অপর এক অভিযানে এসআই মো: আলমগীর কবীর এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ফৌ: কা: বি: আইনের ১৫১ ধারা মোতাবেক মো. রনি মিয়া নামের এক আসামিকে গ্রেপ্তার করেন।

অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন খাঁন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।