◾কাকন সরকার, শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় চতুর্থ শ্রেণীর ছাত্রী (১১) ধর্ষণের অভিযোগে বাবুল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

২২ জুন (রোববার) রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের মধ্য ডেফলাই গ্রাম থেকে বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়।বাবুল মিয়া ওই গ্রামের সুরুজ আলীর ছেলে।

জানা গেছে, রোববার রাতে বাবুল মিয়া স্থানীয় এক চতুর্থ শ্রেনীর ছাত্রীকে খালি ঘরে পেয়ে ওই ঘরে প্রবেশ করে ধর্ষণ করে পরে ওই কিশোরীর ডাকচিৎকা আশপাশের লোকজন এসে তাকে আটক করে।

খবর পেয়ে থানা পুলিশ বাবুল মিয়াকে আটক করে। এব্যাপারে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ২৩ জুন সোমবার বিকালে আসামীকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।◾