শ্রীমঙ্গল প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন শ্রীমঙ্গল শাখা অবস্থান কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (২৪ জুন) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন শ্রীমঙ্গল উপজেলা শাখা।

এসোসিয়েশনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দুলন চন্দ্র দেব এর সভাপতিত্বে এ সময় বক্তব্যদেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান ও জেলা কমিটির নেতা আতাউর রহমান।

এ সময় বক্তারা বলেন, মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নীতকরণ ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবীতে তারা এই অবস্থান কর্মসূচী পালন করেন। তারা বলেন, দাবী না মানা হলে প্রয়োজনে তারা সেবা প্রদান বন্ধ রাখবেন।