মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কুলাউড়ায় স্কুল ছাত্রী নাফিসা জান্নাত আনজুমের ধর্ষক ও হত্যাকারী জুনেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সচেতন যুবসমাজ।

সোমবার (২৩জুন) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব ও আদালত এলাকায় শিক্ষার্থী ও সচেতন যুব সমাজের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়।

এসময় বিক্ষোভকারীরা আদালত এলাকায় সড়ক অবরোধ করে গ্রেপ্তারকৃত ঘাতক জুনেলের দ্রুত বিচারকার্য সমাপ্ত করে ফাঁসির তার ফাঁসির দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ আদালতের পিপি ড. আব্দুল মতিন চৌধুরী, কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, এপিপি এডভোকেট নিয়ামুল হক, সাংবাদিক মু. ইমাদ উদ-দীন, রাজনীতিবিদ মাহমুদ খান আক্তার, ইউপি সদস্য ছয়ফুল ইসলাম ও লুৎফুর রহমান, ব্যবসায়ী আবুল কালাম বাচ্চু, ছাত্র সমন্বয়ক কাজী মুনজের, শিক্ষক খালেদ আহমদ, তাজুল ইসলাম, ইহাম মুজাহিদ, নিহত আনজুমের পিতা আব্দুল খালিক, ভাই আফিফ ইসলাম রাদিন, শিক্ষার্থী সাইদুর রহমান লিমন, সৈয়দা রেহানা আক্তার, সামিয়া আক্তার প্রমুখ।

প্রসঙ্গত, গত ১২ জুন সকাল ৭টার দিকে শিক্ষার্থী আনজুম সিংগুর গ্রামে কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়। সে ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামের বাসিন্দা আব্দুল খালিকের মেয়ে ও শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী।

বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিখোঁজের দুইদিন পর ১৪ জুন বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশের ছড়ার পাড়ে দুর্গন্ধ পেয়ে ভিকটিমের ভাই ও মামা তার অর্ধগলিত মরদেহ খুঁজে পান। পরে ধর্ষনের পর শিক্ষার্থী আনজুমকে হত্যা করে পার্শবর্তী দাউদপুর গ্রামের বাসিন্দা জাহির মিয়ার ছেলে জুনেল মিয়া। এ ঘটনায় আনজুমের মা নাছিমা আক্তার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন করলে পুলিশ ঘাতক জুনেলকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।